
বালিয়াকান্দি ঃ সেকেন্ডারি এ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর উদ্যোগে সারা দেশ থেকে ২৭ জন প্রধান শিক্ষক ৭ দিনের জন্য উচ্চতর প্রশিক্ষনের অংশ হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার রাতে উচ্চতর প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা জানান, নিউজিল্যান্ড থেকে অর্জিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানের সন্তানদের মাঝে আধুনিক জীবন ধারায় একজন সৎ মানুষ হিসেবে গড়ার কাজে লাগাতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে আমাদের শিক্ষার্থীরা যাতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী , রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহকর্মী ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
নিউজিল্যান্ড গেলেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা
নিউজ আপডেট টাইম : আগস্ট, ৩১, ২০১৮, ৬:১৫ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
341 বার
