সময় বিকাল ৪:৫০, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে হাতুড়ী দিয়ে পিটিয়ে যুবক কে আহত করলো মাদক সেবীরা

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী মুরগীর ফার্ম এলাকায় হাতুড়ী দিয়ে রাজীব নামে এক মাইক্রো ড্রাইভারকে পিটিয়ে আহত করেছে  দূরবৃত্যরা । ২শরা সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে । রক্তাক্ত অবস্থায় স্থানীয় দোকানদার রাজ্জাক একই এলাকার আলমগীর হোসেন তাকে প্রাথমিক চিকিতস্যার জন্য রাজবাড়ী  সদর হাস্পাতালে নিয়ে । আহত রাজীবের মাথায় আঘাতের ফলে ৪টি সেলাই করা হয় । রাজীব মুর্গী ফার্ম এলাকায় ডাঃএর বাড়ী নামে পরিচিত কাজী ফিলিং ষ্টেশন এর অপজিটে তার এক বন্ধুর বাসায় ভাড়া থাকে । তার গ্রামের বাড়ী কুষ্টিয়া খোকশা এলাকার কমলাপুর গ্রামের লাল্টু মিয়ার ছেলে । আহত রাজীব জানান, গত কয়েক দিন যাবত আমার বাড়ীর সামনে কিছু পোলাপান নেশা করছিলো। আমি তাদের একদিন এখানে নেশা না করার জন্য বলি ,তারা তার পরেও একই স্থানে এসে নেশা করতে থাকে ।এরপর আমি তাদেরকে আবারো নিষেধ করি পরে তারা আমাকে দেখেনেবে বলে চলে যায় । গত রাতে আমি বাসায় যাবার সময় ২ জন এসে আমার পেছন থেকে হাতুড়ী দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তবে আমি তাদের কাউকে চিনতে পারিনি । তবে আমার ধারণা মাদক সেবীরা ই এ কাজ করেছে ।  এদিকে ঘটনার পর পরই খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এস আই মাহাবুব হাসপাতালে যান ও ঘটনা স্থান পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এ পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নি। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেন এলাকাবাসী। এবং তারা বলেন এ এলাকায় ছোট ছোট ছেলে পেলে নেশার সাথে জড়িয়ে যাচ্ছে । এদের শাস্তি হওয়া উচিৎ ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী