সময় বিকাল ৪:৫৫, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ঘুমন্ত অবস্থায় ৩ মাসের অন্তসত্বা গৃহবধুকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা ॥ হাসপাতালে ভর্তি

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ মাসের অন্তসত্বা এক গৃহবধুকে একা পেয়ে সোমবার দুপুরে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা চালিয়েছে এক বখাটে। বিকালে ওই গৃহবধুকে মারাত্বক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধু (৩০) জানান, ৩ মাসের অন্তসত্বা থাকার কারণে শরীরটা ভালো যাচ্ছিল না। সোমবার দুপুর ১টার দিকে নিজবাড়ীতে ঘুমিয়ে ছিল। উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের শাহজাহানের ছেলে টিটো ঘুমন্ত অবস্থায় এসে মুখ আটকিয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। তাকে নিবৃত করার চেষ্টা করলে তলপেটে ও বুকে হাটু দিয়ে আঘাৎ করে। এতে মারাত্বক অসুস্থ হয়ে পড়লে বাড়ীর লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বালিয়াকান্দি হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ডা. স্বপন কুমার জানান, বিকাল ৩টার দিকে ৩ মাসের অন্তসত্বা এক গৃহবধু হাসপাতালে ভর্তি হয়। তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে আল্ট্রাসনোগ্রাম না করা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী