
বালিয়াকান্দি ঃ শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দি ইউএনও মাসুম রেজা। পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাসহ সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা’র হাতে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে এ পুরস্কার দেওয়া হয়েছে।
