
স্টাফ রিপোর্টার ঃ কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন মধুখালী উপজেলার মীর্জাপুর ব্রীজ এলাকায় ৩ই সেপ্টেম্বর সোমবার বিকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তি মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন মধুখালী উপজেলার মীর্জাপুর ব্রীজ এলাকায় সোমবার বিকালে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক ব্যাক্তি ঘটনাস্থলেই মারা যায়। এ লোকটি জামালপুর বাজার এলাকায় ঘোরাফেরা করতো। তবে সে পাগল বলে তাদের ধারনা। সন্ধ্যায় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ৩, ২০১৮, ২:১৬ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
388 বার
