সময় সন্ধ্যা ৬:৩১, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নির্বাচন সম্পন্ন

শেখর স্বভাপতি নির্বাচিত

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাচনে শেখর রায় সভাপতি নির্বাচিত হয়েছে।
জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শশধর ঘোষ জানান, মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে সভাপতি পদে নির্বাচনে শেখর রায় ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন ৪ ভোট। কমিটির অন্যান্যেরা হলেন, অভিভাবক সদস্য দিলীপ কুমার মন্ডল, তোফাজ্জেল হোসেন, নকুল সন্যাসী, শেখর রায়, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুপালী সরকার, দাতা সদস্য ও জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বরন বসু, শিক্ষক প্রতিনিধি নিহার বিশ্বাস, সনজিব বিশ্বাস, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শিল্পী বিশ্বাস এবং সদস্য সচিব শশধর ঘোষ।
নবনির্বাচিত সভাপতি শেখর রায় জানান, স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করবেন। এজন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী