সময় সন্ধ্যা ৬:২৭, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোবাইল না দেয়ায় অভিমান করে তরুনের আত্যহত্ব্যা

বালিয়াকান্দি ঃ মোবাইল ফোন অভিভাবকদের কাছে চেয়ে না পাওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিমান করে জনি (১৪)ণনামে  এক তরুন গলায় ফাঁস নিয়ে আতহত্যা করেছে। তার পিতার নাম আখের আলী। বাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে।
এলাকাবাসী জানান, অভিভাবকদের কাছে মোবাইল ফোনের আবদার করে না পেয়ে বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের আখের আলীর ছেলে জনি রাগে ও ক্ষোভে অভিমান করে বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আতœহত্যা করে। লাশ ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. আরিফুল ইসলাম জানান, গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করা জনিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঁঞা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী