সময় সন্ধ্যা ৬:২৬, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের আয়োজনে বরেন্য সাংবাদিক গোলাম সারওয়ার স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী ঃ  রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের আয়োজনে বরেন্য সাংবাদিক গোলাম সারওয়ার স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে রোটারী ক্লাব অব চন্দনার সম্মেলন কক্ষে জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সুমন বিশ্বাস, আজু শিকদার, আল মামুন আরজু, মাসুদ রেজা শিশির, শামীমা আক্তার মুনমুন, এজাজ আহম্মেদ প্রমুখ।
বক্তারা এ সময় বরেন্য সাংবাদিক গোলাম সারওয়ারের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক গোলাম সারওয়ারের বিদেহী আত্বার মাগফিরাত কামনায় এক মিনিট  দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী