সময় সন্ধ্যা ৬:৩০, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপী মৌসুমী প্রতিযোগিতার উদ্বোধন

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ২দিনব্যাপী মৌসুমী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেন প্রমুখ। ২দিনব্যাপী প্রতিযোগিতায় জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, সমবেত দেশাত্ববোধক জারী গান, দলীয় নৃত্য ( আঞ্চলিক), দেয়ালিকাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী