সময় সন্ধ্যা ৬:৩১, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় ১০জন শিক্ষার্থী আহত


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহনের জন্য বুধবার সকালে আসার পথে মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অটোবাইকে হামলা চালিয়েছে। হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীরা জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি অটোবাইক যোগে বালিয়াকান্দিতে প্রতিযোগিতায় আসার পথে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোরামারা ব্রীজ এলাকায় পৌছালে প্রায় শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে তাদের গাড়ী আটক করে। কিছু বুঝে উঠার আগেই মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র লক্ষন সরকার, সুমন শেখ, রফিকুল ইসলাম, হাসিবুল তুষার, রিয়াজ শেখ, নবম শ্রেণীর ছাত্র রুবেল মন্ডল, জুয়েল মোল্যা, অস্টম শ্রেণীর ছাত্র ইয়াকুব মোল্যা, পলাশকে এলোপাথারী মারপিট করে। এসময় ঠেকাতে আসা ঘোরামারা গ্রামের দুলাল মোল্যার ছেলে মতিয়ার (১৮) কেও মারপিট করে মারাত্বক আহত করে। লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিন, সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ বিশ্বাসসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট মৌখিক অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-মিমাংসার জন্য দু,পক্ষ সময় নিয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী ফুটবল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলায় কথাকাটাকাটি ও হাতিহাতির জের ধরে এ ঘটনা ঘটে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী