
তমিজউদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ ৫ই সেপ্টেম্বর বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজউদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শরিফ মুর্তজা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সহকারী ও যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানান, খান খানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল প্রমুখ। এ সময় রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানজিলা আক্তার, যুব মহিলা লীগের নেত্রী নাসরিন আক্তার, সেতু ইসলামসহ কয়েকশত শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
