সময় বিকাল ৪:৫৩, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাালিয়াকান্দিতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

বালিয়াকান্দি ঃ “ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, অনির্বাণ আগামী”- এই শ্লে¬াগানকে সামনে রেখে হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গিকারে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ফিরোজ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম. রেজা। এসময় বিদ্যুৎ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ ও জ্বালানিখাতে সরকারের সার্বিক সাফল্য জনগণের কাছে তুলে ধরাই এ সপ্তাহের মূল লক্ষ্য।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী