সময় রাত ১২:৫১, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ৩৯১জন ঠোঁটকাটা তালুফাটা রোগীদের বিনামুল্যে প্লাস্টিক সার্জারী সম্পন্ন


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেনের প্রচেষ্টায় ৩৯১জন ঠোঁটকাটা তালুফাটা রোগীকে বিনামুল্যে প্লাস্টিক সার্জারী সম্পন্ন করা হয়েছে। ঢাকা সিটি হাসপাতালের অর্থায়নে ঠোটকাটা তালুফাটা রোগী বাছাই শেষে যশোর সিটি হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে বিনামুল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন জানান, সংস্থার কার্যালয়ে ফরিদপুর, মধুখালী, কালুখালী, পাংশা, মিরপুর, বালিয়াকান্দি, মাগুরা, কুষ্টিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে ১৪ জন রোগী বাছাই শেষে যশোর সিটি হাসপাতালে বিনামুল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়। অপারেশন পরিচালনা করেন, প্রফেসর ডা. শহিদুল বারী। সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার উদ্দ্যোগে যারা অর্থের অভাবে অপারেশন ও চিকিৎসা সেবা নিতে পারেনা এমন রোগী বাছাই করে এ পর্যন্ত ৩৯১জন রোগীকে বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা করেন। যাদেরকে বিনামুল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়েছে, তারা এখন সুস্থ স্বাভাবিক মানুষের মত দেখা যায়। এ কার্যক্রম সংস্থাটি সার্বক্ষনিক ভাবে চালিয়ে যাচ্ছে। কার্যক্রম পরিচালনায় এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। সমাজ সেবার জন্য ইতিমধ্যেই সংস্থার পরিচালক মোকাররম হোসেন মাপসাস গোল্ড মেডেলসহ বিভিন্ন সর্ম্মাননা লাভ করেছেন। ঠোঁটকাটা-তালুফাটা রোগীরা জরুরী যোগাযোগের জন্য ০১৭১৩-৯৯২৯৮৪ মোবাইলে যোগাযোগ করুন। ইতিমধ্যেই মোকাররম হোসেন এ সমাজ সেবামুলক কাজ করার ফলে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী