সময় বিকাল ৪:৩৪, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ বৃহস্পতিবার সন্ধ্যায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম, নুর ইসলাম খান ওরফে সুজন (৩৫)। তার পিতার নাম, আঃ সালাম খান। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে। তাকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই তিলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর মধ্যপাড়া জনৈক অসিম কুন্ডুর বসতবাড়ীর সামনে ইটের রাস্তার উপর থানার এস,আই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে নুর ইসলাম ওরফে সুজন খানকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করতে চাইলে সে নিজেই ১৪পিছ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এব্যাপারে এস,আই নুর মোহাম্মদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী