সময় বিকাল ৪:০২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা


বালিয়াকান্দি ঃ “ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ, শুকুর আলী, নিরুপম চৌধুরী প্রমুখ। এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী