
বালিয়াকান্দিতে অন্তসত্বা গৃহবধুকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টার ঘটনার গ্রাম্য শালিসে দেড় লক্ষ টাকা জরিমানা
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ মাসের অন্তসত্বা এক গৃহবধুকে একা পেয়ে গত ৩ সেপ্টেম্বর দুপুরে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা চালায় এক বখাটে। বিকালে ওই গৃহবধুকে মারাত্বক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে গ্রাম্য শালিসে ওই বখাটেকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধু (৩০) জানান, ৩ মাসের অন্তসত্বা থাকার কারণে শরীরটা ভালো যাচ্ছিল না। গত ৩ সে্েপ্টম্বর দুপুর ১টার দিকে নিজবাড়ীতে ঘুমিয়ে ছিল। উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের শাহজাহানের ছেলে টিটো ঘুমন্ত অবস্থায় এসে মুখ আটকিয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। তাকে নিবৃত করার চেষ্টা করলে তলপেটে ও বুকে হাটু দিয়ে আঘাৎ করে। এতে মারাত্বক অসুস্থ হয়ে পড়লে বাড়ীর লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বালিয়াকান্দি হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ডা. স্বপন কুমার জানান, বিকাল ৩টার দিকে ৩ মাসের অন্তসত্বা এক গৃহবধু হাসপাতালে ভর্তি হয়। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এলাকাবাসী জানান, এ ঘটনায় শুক্রবার হোগলাডাঙ্গী গ্রামে এক গ্রাম্য শালিসে বখাটে টিটোকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
