সময় বিকাল ৪:৫৪, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গৃহবধুকে অপহরণের পর ধর্ষন লক্ষ টাকায় দফারফা!

গৃহবধুকে অপহরণের পর ধর্ষন লক্ষ টাকায় দফারফা!

বালিয়াকান্দি ঃ কিস্তির টাকা উত্তোলন করে বাড়ী ফেরার পথে এক গৃহবধুকে জোড়পুর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে পালাক্রমে ধর্ষনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় ধর্ষন ও সহায়তা করার অভিযোগে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে শুক্রবার রাতে বেরুলী বাজারে শালিসে এক লক্ষ টাকায় দফারফা হয়েছে। রবিবার টাকা পরিশোধ করে মামলা তুলে নেওয়ার রায় হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, এক গৃহবধু গত ৯ আগষ্ট উপজেলার নারুয়া বাজার ব্র্যাক অফিস থেকে কিস্তির ৫০ হাজার টাকা উত্তোলন করে তেকাঠি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তেকাঠি জামে মসজিদের সামনে পৌছালে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ঘরের মধ্যে আটকে রেখে সিরাজ মন্ডলসহ আরো ২জন অজ্ঞাতনামা ব্যাক্তি তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ২দিন আটকে রেখে ধর্ষনের ফলে অসুস্থ হয়ে পড়ে। গত ১১ আগষ্ট রাত ৯টার দিকে মোক্তার হোসেনের বাড়ীতে আনলে তার অভিভাবকরা খোজ পেয়ে সেখান থেকে উদ্ধার করে। এব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে গত ১৪ আগষ্ট রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের গ্রামের তায়জাল মন্ডলের ছেলে সিরাজ মন্ডল, সেকেন মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল, তায়জাল মোল্যার ছেলে ইউনুছ মোল্যা, নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে মোক্তার হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ বিচারক বালিয়াকান্দি থানার ওসিকে রেকর্ড করার নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমিও শুনেছি এক লক্ষ টাকায় আপোষ হয়েছে। ভিকটিম উদ্ধার করাসহ আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী