সময় বিকাল ৩:৩২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ৪শত পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ৪শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, মোঃ শামীম হাসান স্বপন (৩৫)। তার পিতার নাম, মোঃ মহব্বত হোসেন। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ এনামুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান, আনসার ও ভিডিপির সমন্বয়ে একটি রেইডিং টিম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মোঃ এমদাদুল ইসলাম বাবুর মুদি দোকান সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বেনসন সিগারেটের খালি প্যাকেটের ভিতর নীল রংয়ের পলি প্যাকেটের মধ্যে ২ প্যাকেটে ৪শত পিছ ইয়াবা ট্যাবলেট যার মুল্য ১লক্ষ ১২ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী শামীম হাসান স্বপনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে উপ-পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী