
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর থেকে রবিবার রাতে অস্ত্রগুলিসহ এক ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, ফিরোজ শেখ (৫১)। তার পিতার নাম, মৃত আঃ আজিজ শেখ। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঁঞা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর ব্রীজের উপর কয়েকজন সন্ত্রাসী গোপন মিটিং করছে এ সংবাদের ভিত্তিতে থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এস,আই শওকত হোসেন, পি,এস,আই হিরন কুমার বিশ্বাস, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই সটকে পড়লেও ফিরোজ শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ও তার দেখানো মতে রাজধরপুর-বড়ইচারা গ্রামের পুরাতন কবরস্থান সংলগ্ন পশ্চিমপার্শ্বের জনৈক আঃ মান্নান শেখের মেহগনি বাগানের উত্তরকোনে বাঁশ বাগানের তলায় মাটির নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান সুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোমবার বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ফিরোজ শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি ও রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা রয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ ডাকাত গ্রেফতার
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ১০, ২০১৮, ১:১৭ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
372 বার
