
১১ সেপ্টেম্বর, ২০১৮: ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী বিকেলে ফরিদপুর থেকে ঢাকা প্রত্যাবর্তনের সময় মহাসড়কের রাজবাড়ী সীমান্তে পৌঁছালে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময়ে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেবেকা খানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।
