
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক জনাব আলী (৭৫) বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে দেলুয়া নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
