সময় বিকাল ৩:৩২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নারুয়ায় মশার কয়েল থেকে অগ্নিকান্ডে ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত

বালিয়াকান্দি   ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামে বুধবার ভোর রাতে মশার কয়েল থেকে আগুন লেগে ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন জানান, উপজেলার পাটকিয়াবাড়ী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়ীতে বুধবার রাত ২টার দিকে মশার কয়েল থেকে আগুন লেগে ২টি টিনের ঘর, ২শত মন পিঁয়াজ ভস্মিভুত হয়। এসময় ৩টি গরু আগুনে ঝলসে গেছে। স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখে ও শোরচিৎকারে এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী