সময় বিকাল ৩:০৬, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থেকে মাদক মামলার এক জন ওয়ারেন্টভূক্ত আসামী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৩-০৯-২০১৮ইং তারিখ ১৩.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলা কোতয়ালী থানাধীন কানাইপুর হোগলাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত (জিআর ওয়ারেন্ট নং-১৯২/১৮, প্রসেস নং-২০৬১/১৮ এফসি) আসামী আহাদ বিশ্বাস(৪৩), পিতাঃ মৃত কাদের বিশ্বাস, সাং-হোগলাকান্দি(কানাইপুর), থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরকে আটক করে। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী