সময় সন্ধ্যা ৬:৩৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাছ শিকারের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে মাঠে মাছ শিকারের সময় বুধবার বিকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম, রুপচাঁদ রায় (৪৬)। তার পিতার নাম, মৃত বদন রায়। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী শফিকুল ইসলাম জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা মাঠের মধ্যে মাছ শিকারের সময় বজ্রপাত হলে কৃষক রুপচাঁদ রায় ঘটনাস্থলেই মারা যান। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী