
বালিয়াকান্দি ঃ স্কুল ও কলেজে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে।
জানাগেছে, উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে নারুয়া মুনছুর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ডিকোন বিশ্বাস ও একই গ্রামের নবম শ্রেণীতে পড়–য়া ছাত্রী বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে এটা প্রেমের টানে অজানায় পাড়ি দিয়েছে বলেও শোনা যাচ্ছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
