সময় সন্ধ্যা ৬:৩৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দুই মাস ধরে রহস্যজনক ভাবে নিঃসন্তান বিধবা নিখোঁজ


বালিয়াকান্দি ঃ বয়স্ক ভাতার টাকা উত্তোলনের পরই বিরোধের জের ধরে প্রায় ২ মাস যাবৎ রহস্যজনক ভাবে এক নিঃসন্তান বিধবা নিখোঁজ রয়েছে। তবে তার স্বজনদেরও কোন খোঁজাখুজির উদ্যোগ নেই। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের হাবাসপুর গ্রামে।
এলাকাবাসী জানান, আমোদিনী মন্ডল বিয়ের পর স্বামীর মৃত্যু হলে তখন থেকেই বাবার বাড়ীতে থাকে। বিভিন্ন ভাবে তার কিছু নগদ টাকাও রয়েছে। গত ২৫ জুলাই তার নামীয় বিধবা ভাতার ৬ হাজার টাকা নারুয়া জনতা ব্যাংক শাখা থেকে উত্তোলন করেন। তারপর থেকেই বাড়ীতে ঝামেলার সৃষ্টি হয়। কয়েকদিন ধরে আমোদিনী মন্ডল আতœহত্যার চেষ্টাও করে। হঠাৎ করেই আমোদিনী মন্ডলকে আর খুজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আমোদিনী মন্ডলের ভাতিজা অখিল মন্ডল জানান, তাদের জন্মের আগেই ছোট বেলায় আমোদিনী মন্ডলের বিয়ে হয়। বিয়ের সপ্তাহ না পার হতেই স্বামীর অকাল মৃত্যু ঘটে। তার পর থেকেই বাবার বাড়ীতে আমোদীনি মন্ডল বসবাস করে আসছেন। তবে চাচাতো ভাই গণেশ মন্ডলের সাথে একত্রে খাওয়া-দাওয়া করতো। সে নিখোঁজ হয়েছে আমি মেম্বারের কাছ থেকে জানতে পেরেছি। টাকা-পয়সাও তাকে দিতো। তবে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
রাজেন্দ্র কলেজে পড়–য়া মাষ্টার্সের ছাত্রী শুকরিয়া মন্ডল জানান, আমি জানতে পেরেছি ৭-৮দিন বাড়ীতে নেই। কোথায় গেছে তাও জানে না বাড়ীর লোকজন।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য কালা চাঁদ মন্ডল জানান, কয়েকদিন আগে আমোদিনী মন্ডল নিখোঁজের বিষয়টি শোনার পর থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি।
জঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য গুরুপদ সিংহ জানান, স্থানীয়দের কাছে শোনার পর তাদেরকে খোঁজ নিতে বলেছি। তারপর থেকে আর আমার ফোনও রিসিপ করে না। তাদের থানায় জিডিও করতে বলেছিলাম। আসলে রহস্যজনক মনে হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী