সময় দুপুর ২:৫৮, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢা‌বি অ‌ধিভুক্ত সরকা‌রি ৭ ক‌লে‌জের সেশনজট নিরস‌নের দাবী‌তে শিক্ষার্থী‌দের মানববন্ধ‌নে পু‌লি‌শের হামলা অাহত ১২ ।

শামীম শেখ : ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২ লক্ষাধিক শিক্ষার্থীর মারাত্মক সেশেনজট নিরসনের দাবিতে ঢাবি অধিভুক্ত বিভিন্ন কলেজের কয়েক শ শিক্ষার্থী আজ বৃহস্পতিবার (২০ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। সেশনজট নিরসনের দাবিতে “ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস হাসান(ঢাকা ক‌লেজ) বলেন, ‘আমরা সেশেনজটের কবল থেকে মুক্তি চাই। একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন চাই। বছরের পরীক্ষা বছরইে হতে হবে। মানববন্ধ‌নের এক পর্যায় রাস্তা বন্ধ হ‌লে কোন প্রকার সর্তকতা ছাড়াই অা‌ন্দোলকা‌রি‌দের উপর হামলা চালায় পু‌লিশ মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, সেশনজটের কারনে পড়াশোনা শেষ করতে অনকে সময় লাগছে, যার দরুণ চাকরি পেতে আমরা পিছিয়ে যাচ্ছি। তাঁরা এ অবস্থার নিরসন দাবি করেন। শিক্ষার্থীরা জানান, অবিলম্বে এই দাবি পূরণ না হলে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী