
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর মাঠের মধ্যে পাট ক্ষেত থেকে গত ৮ জুলাই বিকালে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই প্রকৌশলীর নাম, আমির আলী (৬০)। তার পিতার নাম, মৃত মেছের আলী মল্লিক। বাড়ী উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে। সে নারুয়া ইউনিয়ন ডাক্তার ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বুয়েটের সাবেক প্রকৌশলী। বর্তমানে মাদারীপুরে ইঞ্জিনিয়ার ফার্মে কর্মরত ছিলেন।
জানাগেছে, প্রকৌশলী আমির আলী মাদারীপুরে কর্মরত ছিলেন। বাড়ীতে বাড়ীতে আসার পর চাচাতো ভাইদের মধ্যে বিরোধ মিমাংসার জন্য রাতে শালিসী বৈঠকও করেন। দীর্ঘদিন ধরে একই বাড়ীর আকবর আলী মল্লিকের সাথে পুর্ব জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে রবিবার রাত ১২টার দিকে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে গঙ্গারামপুর গ্রামের শমসের আলী মল্লিকের ছেলে ইকামত আলী মল্লিক, রবিউল মল্লিক, শরিফুল মল্লিক ও শরিফুল মল্লিকের স্ত্রী সনেকা বেগমকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রকৌশলী আমির আলীর রুমে তালাবদ্ধ দেখা যায়। তাদের ধারনা পুলিশ তাকেও গ্রেফতার করেছে। সোমবার সকালে বালিয়াকান্দি থানায় এসে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করা হয়। দুপুর ১টার দিকে বাড়ীর অদুরে লুঙ্গি পরনে কাচা দেওয়া অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) ফজলুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এব্যাপারে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা পুলিশ তদন্ত করার পর রাজবাড়ী সিআইডিতে প্রেরন করে। ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সিআইডি পুলিশ মধুপুর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গ্রেফতার করে। শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরন করেছে।
সিআইডির এ,এস,আই ইউসুফ হোসেন জানান, প্রকৌশলী আমির আলী হত্যার মামলার সন্দিগ্ধ আসামী মধুপুর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গ্রেফতার করে। শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।
