সময় সন্ধ্যা ৬:৪১, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে দু,গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১১জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের ॥ গ্রেফতার-১

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাজার বেতেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু,গ্রপের সংঘর্ষের ঘটনায় শনিবার ১১জনকে আসামী করে পাল্টাপালি মামলা দায়ের করেছে। পুলিশ নবিয়াল শেখ (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার বাজার বেতেঙ্গা গ্রামের মোস্তফার ছেলে আসাদের বাড়ীর পাশে বাজার বেতেঙ্গা গ্রামের মসলেম উদ্দিন মোল্যার ছেলে কুদ্দুস মোল্যা ও মৃত হাকিম শেখের ছেলে নবিয়াল শেখের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। দু,গ্রুপ পরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এব্যাপারে বাজার বেতেঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মোল্যার ছেলে মোঃ আইয়ুব মোল্যা বাদী হয়ে বাজার বেতেঙ্গা গ্রামের মৃত হাকিম শেখের ছেলে মোঃ নবিয়াল শেখ, মোঃ সিদ্দিক শেখ, নবিয়াল শেখের ছেলে রোহেল শেখ, সিদ্দিক শেখের ছেলে নাজির শেখ, জাহিদুল শেখ, হাকিম শেখের মেয়ে ফাতেমা বেগমকে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশ নবিয়াল শেখকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে। মামলায় প্রকাশ করেছেন, বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা গ্রামের মসলেম উদ্দিন মোল্যার ছেলে কুদ্দুস মোল্যা গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাজার বেতেঙ্গা গ্রামের মোস্তফার ছেলে আসাদের বাড়ীর পাশে পৌছালে আগে থেকে দৈশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওৎপেতে থেকে আসামীরা তাকে মারপিট করে। তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তার ভাই আইয়ুব মোল্যা তাকে উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে। তাদেরকে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে বাজার বেতেঙ্গা গ্রামের আঃ হাকিম শেখের ছেলে মোঃ নবিয়াল শেখ বাদী হয়ে বাজার বেতেঙ্গা গ্রামের মোসলেম মোল্যার ছেলে মোঃ টিক্কা মোল্যা, মোঃ আইয়ুব মোল্যা, ছব্দাল মোল্যা, ছবদাল মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা, আইয়ুব মোল্যার ছেলে সুজন মোল্যাকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলায় প্রকাশ করেছেন, বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা গ্রামের হাকিম শেখের ছেলে নবিয়াল শেখ গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাজার বেতেঙ্গা গ্রামের মোস্তফার ছেলে আসাদের বাড়ীর পাশে পৌছালে আগে থেকে দৈশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওৎপেতে থেকে আসামীরা তাকে মারপিট করে। তার কাছে থাকা নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তার ছেলে হাসিবুল হাসান, ভাই সিদ্দিক শেখ, স্ত্রী আলেয়া বেগম, বোন ফাতেমা বেগম তাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও মারপিট করে। তাদেরকে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী