সময় বিকাল ৪:৪৪, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কোন অপরাধী আইনের কাছে ছাড় পাবে না পুলিশকে সহযোগিতা করুন—অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান

বালিয়াকান্দি  ঃ শনিবার বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান বলেছেন, অপরাধী সমাজের শত্রু, জাতির শত্রু। সমাজের সুন্দর ভাবে বাঁচতে হলে অপরাধীদের নির্মূল করতে হবে। মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে জনগনকে সজাগ হতে হবে। পুলিশকে বন্ধু ভাবুন। অপরাধীদের আইনের কাছে সোপর্দ করতে সহযোগিতা করুন। আইনের কাছে কোন অপরাধী ছাড় পাবে না। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে ও এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্যের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, নারুয়া ইউপি সদস্য বিল্লাল হোসেন, মজিবর রহমান, আঃ আলীম, আবুল কালাম আজাদ, আবু সাঈদ, ব্যবসায়ী আকিদুল ইসলাম, আবুল হোসেন, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিলন হোসেন প্রমুখ। উঠান বৈঠকে কমিউনিটি পুলিশিং সদস্য, ইউপি সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জঙ্গল ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে ও এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্যের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস। এসময় কমিউনিটি পুলিশিং সদস্য, ইউপি সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই দিনে  পৃথক দু,টি আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী