সময় দুপুর ২:৩৫, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ৩দিনব্যাপী প্রাথমিক শিক্ষকদের আইসিটি সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

বালিয়াকান্দি  ঃ প্রাথমিক শিক্ষা পর্যায়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে সক্ষমতাবৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৭, ২০ ও ২২ সেপ্টেম্বর ৩দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা ডেভোলপমেন্ট ফেসিলেটর রাশেদুজ্জামান, প্রশিক্ষক মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ, শাহীন আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। আইসিটি প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করছেন।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী