
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখ ভোর আনুুমানিক ০৬.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে গত ১৪-০৯-২০১৮ইং তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী হতে অপহৃত ৮ম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী মোঃ ফজলে রাব্বী (১৯), পিতা- মোঃ মিল্টন বিশ^াস, সাং- বিনোদপুর বিশ^াস পাড়া, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরাকে ঘটনাস্থল হতে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, ফরিদপুর সদরের জহুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যয়নরত ঐ শিক্ষার্থী গত ১৪-০৯-১৮ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় নিজ বাসা হতে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কের উদ্দেশ্যে রওনা হয় এবং পরবর্তীতে বাসায় ফিরে না আসায় তার অভিভাবকগণ অনেক খোঁজা খুঁজি করেও না পেয়ে ১৬-০৯-২০১৮ইং তারিখে কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং উক্ত ভিকটিমকে উদ্ধারে র্যাবের সহায়তা কামনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখ ভোর আনুুমানিক ০৬.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী মোঃ ফজলে রাব্বী (১৯) কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
