সময় বিকাল ৪:৫৮, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অর্ধকোটি টাকা দেনার দায়ে দু,টি পরিবার রাতের অন্ধকারে উধাও


সুদে মহাজন, এনজিও, হাওলাতসহ বিভিন্ন ভাবে অর্ধকোটি টাকার দেনাগ্রস্থ হয়ে দু,টি পরিবার রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে উধাও হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে।
জঙ্গল বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের খগেন্দ্রনাথ কর্মকারের ছেলে দেবু দাস কর্মকর্তা জঙ্গল বাজারে কাপড়ের দোকান ও রুহিদাস কর্মকার ট্রেইলার্সের দোকান ছিল। তারা ব্যবসায়িক সুত্রধরে বিভিন্ন এনজিও থেকে ঋন গ্রহন করে, সুদে মহাজনদের কাছ থেকে সুদে টাকা নেয়, বিভিন্ন লোকের কাছ থেকে জমি বন্ধুক নিয়ে উচ্চমুল্যে বন্ধুক রাখে। এভাবে দু,সহদর প্রায় অর্ধকোটি টাকার দেনাগ্রস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায়। দু,দিন দোকান বন্ধ থাকার কারন হিসেবে রবিবার সকালে জঙ্গল বাজারে দোকান না খোলার পর কানাঘুষা শুরু হয়। সোমবার সকালে ব্যবসায়ীরা জানতে পারে দু,ভাই পরিবার পরিজন নিয়ে উধাও হয়েছে। তবে তার বাবা খগেন্দ্রনাথ কর্মকার ও ভাই হরিদাস কর্মকার বাড়ীতেই আছেন।
এব্যাপারে খগেন্দ্রনাথ কর্মকার ও হরিদাস কর্মকারের নিকট জানতে চাইলে তারা জানান, অনেক আগে থেকেই তারা পৃথক ভাবে বসবাস করে। কোথায় গেছে বা দেনাগ্রস্থ আছে কেউ আমাদেরকে জানায়নি। আমরা জানিও না। শুক্রবার সকালে ঘরে তালাবদ্ধ দেখতে পাই।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী