সময় দুপুর ২:৩৪, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রিক্সাওয়ালা সেজে আসামী গ্রেফতার করলো ডিবি

রাজবাড়ী ঃ রিক্সাওয়ালা সেজে আসামী গ্রেফতার করলো ডিবি ,রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে হাজেরা বেগম নামে এক গৃহ বধুকে জবাই করে হত্যার ঘটনা ঘটে। আলোচিত  হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে বিভিন্ন কোউশলবলম্বন করে  পুলিশ প্রশাসন। অবশেষে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেপ্তার করে পুলিশ।রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশে হত্যাকান্ডের এক মাসের আগেই রহস্য উদঘাটন করা হয়েছে। এই হত্যাকান্ডের আসামী ধরতে বিভিন্ন এলাকায় ছদ্দবেশে আমাদের অভিযান চালাতে হয়েছে।

হাজেরা বেগম হত্যাকান্ডটি মুলত পুত্রবধুর অবৈধ সম্পর্কের কারনে ঘটেছিল। হত্যাকান্ডের সাথে জড়িত সোহেল রানা কে মাদারি পুর , কবির হোসেন ও পুত্রবধু স্বপ্নাকে কে নিজ এলাকা  গ্রেপ্তার করা হয়েছে । তারা এখন কারাগারে রয়েছে । ১৬ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে  আলীপুর ইউনিয়নের পশ্চিম বারবাকপুর গ্রামের কালিচরন পুর ২নং ওয়ার্ডে ঘটেছিলো এ মর্মান্তিক ঘটনা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী