সময় বিকাল ৪:৩৩, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ২০ লক্ষ টাকা মুল্যের সরকারী খাস জমি উদ্ধার


বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তায়েব-উর রহমান আশিক যোগদানের পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটির ৬০ লক্ষাধিক টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করেছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিস কার্যালয় এ তথ্য জানাগেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই মৌজায় বিএস ১নং খাস খতিয়ানভুক্ত ৫৯ শতাংশ পুকুর রয়েছে। যা দীর্ঘদিন যাবত এক স্থানীয় ব্যক্তির ভোগ দখলে ছিল।
মঙ্গলবার উক্ত সম্পত্তি লাল নিশানা টাঙিয়ে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জমিটির বর্তমান মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। বার্ষিক ইজারায় আনুমানিক ১লাখ টাকা সরকারী রাজস্ব আদায় হতে পারে।
তিনি আরও বলেন, আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষাধিক টাকার অবৈধ দখলে থাকা সরকারী সম্পত্তি দখলমুক্ত করেছি। সরকারী স্বার্থ রক্ষা সবার আগে।
তিনি এ অভিযান আরও প্রসারিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। এক্ষেত্রে তথ্য দাতার নাম, ঠিকানা গোপন রাখা হবে বলেও জানান এই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বলেন, বালিয়াকান্দি উপজেলাতে নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) না থাকার কারণে ভূমি ব্যবস্থাপনা চরম একটি অনিয়ম ছিল এবং সরকারি স্বার্থ রক্ষার প্রয়াস অতোটা জোরদার ছিল না। কিন্তু তায়েব-উর রহমান যোগদানের পর থেকেই খাস জমি উদ্ধার এবং সরকারি স্বার্থ অক্ষুন্ন রাখার যে কর্ম তৎপরতা চালিয়েছে তাতে আমরা দেড় কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি উদ্ধার করতে পেরেছি। অতীতের যে কোন সময়ের থেকেই এটি উলে¬খ করার মতো। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন সবসময়ই তৎপর আছে বলে জানান তিনি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী