
নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর রেল গেইট থেকে এক গৃহবধুকে অপহরনের পর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার ভোর রাতে ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে।
অপহৃত ওই গৃহবধু জানান, তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে তাকে ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। গত ৮ জুলাই বাবার বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে বহরপুর রেইল গেইট এলাকায় পৌছালে তার ইচ্ছার বিরুদ্ধে সাদা মাইক্রোবাসে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে যায়। মাগুরা নোটারী পাবলিক কার্যালয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে হলফনামা সৃজন করে। তাকে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। তাকে মাগুরা জেলার মোহাম্মদপুর পাল্লাশীরগা এলাকায় ৫ আগষ্ট ফেলে রেখে যায়। পরে সে ৩জনের বিরুদ্ধে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ১৪ আগষ্ট মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার এস,আই কায়সার হামিদ জানান, ওই গৃহবধুর দায়েরকৃত মামলাটি গত ১০ সে্েপ্টম্বর বালিয়াকান্দি থানায় রেকর্ড করা হয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানা পুলিশের সহযোগিতায় মামলার এজাহার নামীয় আসামী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ফুলবাড়ীয়া গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে রুহুল আমিন শেখ (৪২), আমিরুল শেখ (৩৫), আকবর শেখের স্ত্রী আলেয়া বেগম (৪০) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
