সময় বিকাল ৫:৩১, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সাবেক ইউপি সদস্য গ্রেফতার


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যকে পুলিশ মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে। ইউপি সদস্যর নাম, মোঃ ইদ্রিস শেখ (৫০)। তার পিতার নাম, ইব্রাহিম শেখ। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে। তিনি বহরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে ইব্রাহিম শেখের ছেলে বহরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস শেখ রাজবাড়ী জাপান মোটরস থেকে ৭৬ হাজার ৭শত টাকার ব্যাংক চেক প্রদান করে একটি ডায়াং মোটর সাইকেল ক্রয় করে। টাকা পরিশোধ না করার কারণে জাপান মোটরসের সত্বাধিকারী ইদ্রিস শেখের বিরুদ্ধে দায়রা মামলা নং-১৫৭/১৬ মামলায় এক বছরের কারাদন্ড হয়। তারপর থেকেই তিনি গাঢাকা দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বহরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী