সময় দুপুর ২:১২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা


রাজবাড়ী  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা মঙ্গলবার সকালে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
পরিদর্শনকালে নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ইউপি সদস্য আবজাল হোসেনসহ ভাঙ্গন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন। গড়াই নদীর ভাঙ্গনে নারুয়া ইউনিয়নের মরাবিলা পাকা সড়ক ও বাড়ী-ঘর নদীগর্ভে বিলিন হয়েছে। ভাঙ্গনের শিকার হয়েছে কোনাগ্রাম, জামসাপুর, বাকসাডাঙ্গী, নারুয়া, মদনডাঙ্গী, গয়েশপুর, সোনাকান্দর, বাঙ্গরদাহসহ বেশ কয়েকটি গ্রাম। প্রতিবছর গড়াই নদীর পানি বৃদ্ধি ও হ্রাসের সাথে সাথে পাল্লা দিয়ে ভাঙ্গনের শিকার হয়। এ বছরও পানি বৃদ্ধির সাথে সাথে গড়াই নদীর ভাঙ্গনের শিকার হয়ে যাচ্ছে বাড়ী-ঘর, ফসলী জমি, বেড়িবাঁধ। চলতি বর্ষা মৌসুমে নারুয়া খেলাঘাট এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলানো হয়েছে। তবে জামসাপুর, নারুয়া, সোনাকান্দর, কোনাগ্রাম, মরাবিলা এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ভাঙ্গন প্রতিরোধে জরুরী পদক্ষেপ নেওয়া জরুরী। মরাবিলা-কোনাগ্রাম পাকা সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত সড়কটি নতুন করে নির্মাণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে ভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে নতুন সড়ক নির্মাণ না করা হলে মরাবিলা, কোনাগ্রাম, জামসাপুর, চরঘিকমলা, বাকসাডাঙ্গীসহ কয়েকটি গ্রাম চরম হুমকিতে রয়েছে। এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধসহ সড়কটি নির্মাণের দাবী জানিয়েছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী