সময় দুপুর ২:১২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাবনায় পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধ্যে চরম্পন্থী নেতা নিহত

পাবনা : পাবনার আতাইকুলা থানার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কোরবান আলী (৩০) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। জানা যায় নিহত কোরবান আলী আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে। পুলিশ সুত্রে জানা যায় সোমবার দিবাগত রাত ২ দিকে আতাইকুলা থানাধীন কৈজুরি শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শশ্রানের পাশে একদল দুষ্কৃতিকারী নাশকতার লক্ষে গোপন বৈঠক করছে- গোপন এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আতাইকুলা থানা পুলিশ। গাড়ি থেকে নামার সাথে সাথে পুলিশের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ৩০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে কোরবান আলী নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন এ.এস.আই মন্টু হোসেন, ফারুক হোসেন, কনস্টেবল আব্দুর রউফ ও শাহিন আলী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি কার্তুজের খোসা, ২০ পিস ইয়াবা ও একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহত কোরবান আলী চরমপন্থী নকশাল দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যা-ডাকাতিসহ হাফডজন মামলা রয়েছে। নিহত কোরবান আলীর মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী