সময় দুপুর ১:৩২, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর এর অভিযানে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৮ পাসপোর্ট দালাল আটক


র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে হতে পাসপোর্ট দালাল চক্রের ০৮ সদস্য যথাক্রমে ০১। ইমদাদুল হক(২৮), পিতাঃ মোঃ বিল্লাল সরদার, সাং- কাইচাইল, থানা- নগরকান্দা, ০২। মোঃ মনিরুজ্জামান(২৯), পিতাঃ মোঃ মজিদ খান, সাং-কমলাপুর, ০৩। মোঃ মানিক মোল্লা(৩৮), পিতা- মৃত তাঁরা মোল্লা, সাং-কমলাপুর, উভয় থানা-কোতয়ালী, ০৪। মোঃ শাহ আলম(৩০), পিতা- মোঃ মোসলেম শেখ, সাং-বড় বাংরাইল, থানা-সালথা, ০৫। সজীব(২৫), পিতাঃ মৃত সাইদুল হক বাচ্চু, সাং- কমলাপুর, থানা- কোতয়ালী, ০৬। মোঃ ফারুক ভুইয়া(১৯), পিতাঃ আবুল বাশার ভুইয়া, সাং- কেশারদিয়া, থানা-সালথা, ০৭। মোঃ আবু হানিফ(২৬), পিতাঃ শেখ হিরু, সাং- বিল মামুদপুর, থানা- কোতয়ালী, ০৮। মোহাম্মদ আলী খান(২৩), পিতাঃ মোঃ আশরাফ হোসেন, সাং-কমলাপুর, থানা- কোতয়ালী, সর্ব জেলা ফরিদপুরদেরকে আটক করে। আটককৃত আসামীদের নিকট থেকে সর্বমোট ০৯টি পাসপোর্ট এবং শতাধিক পাসপোর্ট আবেদন ফরম জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সজল চন্দ্র শীল ও জনাব নুসরাত জাহান খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর উপস্থিতিতে ভোক্তার অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০১নং ও ০২নং আসামীকে ০১ মাস হারে এবং ০৩নং হতে ০৮নং পর্যন্ত আসামীদের ০৭ দিন হারে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী