সময় দুপুর ২:১২, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীকে অভিভাবকদের হাতে তুলে দিল পুলিশ

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ ২ শিক্ষার্থীকে বুধবার বিকালে অভিভাবকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও গোবিন্দপুর গ্রামের মোশারফ মোল্যার ছেলে এনামুল মোল্যা এবং একই স্কুলের অস্টম শ্রেণীর ছাত্রী গত ১৫ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে এসে আর ফিরে যায়নি। পরে ওই ছাত্রীর পিতা বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করেন। বুধবার সকালে ওই ছাত্রী ও ছাত্র থানায় এসে হাজির হয়। পরে দু,জনের অভিভাবকদের ডাকা হলে তারা মামলা-মোকদ্দমা করবে না বলে অঙ্গিকার করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার তাদেরকে রাজবাড়ী নোটারী পাবলিক থেকে বিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, দুই শিক্ষার্থীর অভিভাবকরা কোন মামলা করবে না বলে অঙ্গিকার করে তাদের সন্তানদের নিয়ে গেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী