সময় সন্ধ্যা ৬:০৫, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে বসতবাড়ীর কর-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদের বসতবাড়ীতে ধার্য্যকৃত কর-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রবিবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
জঙ্গল বাজারে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, স্থানীয় বাসিন্ধা আঃ রউফ মোল্যা, মোকারম হোসেন, জগলুল মোল্যা, আঃ মালেক মোল্যা, বাবলু মন্ডল, রহিম শেখ, হেলাল মন্ডল, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, মালেক মোল্যা প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে প্রায় ৩শতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন। তারা বলেন, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস এনজিওর মাধ্যমে কর-ট্যাক্স আদায় করছে। যাদের ২৫ টাকা ছিল তাদেরকে ৪শত টাকা, যাদের ৫০ টাকা ছিল তাদেরকে ৭-৮শত টাকা করে নিচ্ছে। একটি পরিবার হলেও ভিন্ন ভিন্ন ভাবে ট্যাক্স রশিদ কাটতে হচ্ছে। দ্রুত ট্যাক্স কমানোর দাবী জানান। তারা এলাকার মানুষকে ডেকে পুনরায় ট্যাক্স নির্ধারন করে আদায়ের অনুরোধ জানান। বিষয়টি সুরহা না হলে এলাকার মানুষ প্রতিবাদে কঠোর কর্মসুচি গ্রহন করবেন। বিষয়টি প্রশাসনেরও সুনজর দেওয়ার দাবী জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী