সময় সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চালকের চোঁখে ঘুমে ব্রীজের সাথে লেগে দুমড়ে-মুচড়ে গেল চলন্ত ট্রাক


বালিয়াকান্দি:  চালকের চোঁখে ঘুমে চলন্ত ট্রাক ব্রীজের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। অল্পের জন্য প্রাণে বেচে গেছে ড্রাইভার ও হেলপাড়। এতে ট্রাক ও ব্রীজ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে রাজবাড়ীর বালিয়াকান্দি-কালুখালী বোয়ালিয়া সড়কের ঘোড়ামারা ব্রীজের উপর। এতে ওই সড়কে প্রায় ৬ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, কালুখালীর বোয়ালিয়া এলাকা থেকে রবিবার ভোর রাতে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৬-৫৭২৪) ট্রাক বালিয়াকান্দি এলাকায় আসছিল। চালকের চোঁখে ঘুম থাকার কারণে অসাবধানতা বশতঃ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রীজের সাথে ধাক্কা লেগে ট্রাকটির সামনে দুমড়ে-মুচড়ে যায়। ভয়ে চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। এতে করে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী