
বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে গত ২৮ মে রাতে পাহাড়া থাকার পরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে মালামাল তছনছসহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানে এসে চুরির বিষয়টি টের পায়। এ মামলায় ৩জন দুধর্ষ চোরকে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোররা হলো, গোয়ালন্দ ঘাট থানার বিষ্ণুপুর (পাচুরিয়া) গ্রামের নুর ইসলাম দেওয়ানের ছেলে আমিন দেওয়ান (২৫), হাসেম শেখের ছেলে হাবিবুল হাসান আহাদ (২৩), মজিদ শেখের ছেলে আলাউদ্দিন শেখ (২৩)। সোমবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, বালিয়াকান্দি বাজারের প্রধান সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠান লুপিন এন্টার প্রাইজের টিন ও ওয়ালের ফাঁকা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। সিন্দুক ভেঙ্গে ভিতরে থাকা নগদ ১লক্ষ ৮৫ হাজার টাকা, বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটের নিচতলার মেসার্স ভুঁইয়া ট্রেডার্সের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১লক্ষ ৭৭ হাজার টাকা, মেসার্স আঃ রাজ্জাক ষ্টোরের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে এসে চুরির বিষয়টি দেখতে পাই। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল ) ফজলুল করিম, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার এব্যাপারে আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে।
বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, এ মামলায় গোয়ালন্দ ঘাট থানার বিষ্ণুপুর (পাচুরিয়া) গ্রামের নুর ইসলাম দেওয়ানের ছেলে আমিন দেওয়ান (২৫), হাসেম শেখের ছেলে হাবিবুল হাসান আহাদ (২৩), মজিদ শেখের ছেলে আলাউদ্দিন শেখ (২৩) কে গ্রেফতার করে সোমবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
