সময় দুপুর ১:৩৪, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে রবিবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, আনন্দ ফকির (৩৫)। তার পিতার নাম, নবাব আলী ফকির। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে।

বালিয়াকান্দি থানার এ,এস,আই সোহেল রানা জানান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আনন্দ ফকিরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে এ,এস,আই সোহেল রানা বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী