সময় সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দলে বিশ্বাস ঘাতকতা কারীদের দল থেকে চির তরে বিদায় দেয়া হবে –রাজবাড়ীতে আওয়ামিলীগের মহাসমাবেশে সেতু মন্ত্রী ওবাইদুল কাদের

 

স্টাফ রিপোর্টার ঃ ২৬ শে সেপ্টেম্বর দুপুরে রাজাবাড়ী শহীদ খুশী রেলওয়ে  ময়দানে রাজবাড়ী জেলা আওয়ামিলীগের কর্মী সভায়  প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন-  দলে আজ কর্মী কম নেতা বেশী। আমাদের দলে কর্মী বাড়াতে হবে । তিনি আরো বলেন দলে বেঈমান ও বিশ্বাস ঘাতক যারা রয়েছে তাদের দল থেকে চির তরে বিহিস্কার করা হবে । দলে আজ অতিথী পাখির ভীড় অনেক । এদের দিয়ে কর্মীদের কোন সেবা সম্ভব নয় । আপ্নারা মশারির ভিতরে মশারী তৈরি করবেন না । নিজ দলের কর্মীদের মধ্যে শত্রুতা বাড়াবেন না । এক জন অন্যের বিরুধ্যে অপপ্রচার চালাবেন না ।  নমুনেশন যে কেউ চাইতে পারে কিন্তু কার কতটূকু যোগ্যতা তা প্রধান মন্ত্রী যানেন । প্রধান মন্ত্রী যাকে নমুনেশন দেবেন তার পক্ষে ঐকয়বধ্য হয়ে নৌকার জয়ের জন্য কাজ করবেন ।  অসুস্থ্য প্রতিযোগীতা করবেন না । নেতা হলে জনগনের দুঃখ বুঝতে হবে । বিল বোর্ড আর পোস্টার ঝুলিয়ে নেতা হওয়া যায় না । 

আমাদের দেশে আজ ব্যাপক উন্নয়ন হয়েছে যা আজ বি এন পি চোখে পরে না । আজ আমাদের সন্তানেরা মোবাইলে তাদের উপ-ব্রিত্ত্বি পৌঁছে দিচ্ছে । বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতা প্রদান করছে । কিন্তু বি এন পি আজ এ সরকারের উন্নয়ন চোখে দেখছে না । তাদের চোখে চশমা নেই । তাই তারা এ সরকারের উন্নয়ন দেখছে না ।  তিনি আরো

বলেন , বি এন পি ‘র এমন কোন উন্নয়ন নেই যা দিয়ে তারা  জনগনের কাছে  ভোট চাইবে । বি এন পি একটি ভুয়া দল তাদের জনগনের কাছে আর গ্রহনযোগ্যতা নাই । এবারের নির্বাচনের আগেই আপ্নারা শত ভাগ বিদ্যুৎ পাবেন। ২য় পদ্মা সেতু দৌলতদিয়া –পাটুরিয়া এ সরকারের হাতেই হবে । বংবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে । শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপ্নারা আবারো নৌকায় ভোট দিয়ে উন্ননের ধারা অব্যাহত রাখবেন । সমাবেশে বীর মুক্তিযোদ্ধ্যা ,জেলা আওয়ামিলীগের স্বভাপতি  জিল্লুল হাকিম এর স্বভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল,মাননীয় সরকারের কারিগরি ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজি কেরামত আলী এম্পি। জেলা আওয়ামিলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী এরাদত আলী। জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তি যোদ্ধা ফকির আঃ জব্বার। জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি প্রমুখ । সমাবেশের শুরুতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কে ফুলেল  শুভেচ্ছা জানান জেলা আওয়ামিলীগ এর অংগসংগঠনের নেতৃবৃন্দ । উল্লেখ্য এর আগে রাজবাড়ীর পাংশায় আহ্লাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক (আর-৭১০) এর তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কি.মি. সড়কাংশ প্রশস্তকরণ ও পুন:নির্মাণ কাজের উদ্বোধন ও পাংশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী