সময় বিকাল ৩:১৩, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে সড়ক খনাখন্দের কারণে খড় বোঝাই পিকআপ খালে


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী খালে বুধবার রাতে সড়ক খনাখন্দের কারণে খড় বোঝাই পিকআপ পড়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে খড় বোঝাই করে একটি পিকআপ পাংশায় যাওয়ার পথে সড়ক ভাঙ্গাচোরা ও খনাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গৌর মেম্বারের বাড়ীর সামনে অর্ধেক অংশ খালে পড়ে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৬-৭ ঘন্টা বন্ধ থাকার পর পরে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে যান চলাচল শুরু করে। তবে কারো কোন ক্ষতি হয়নি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী