সময় সকাল ১১:৫৫, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসানের গণসংযোগ

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী-২ ( পাংশা, বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান ২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনভর গণসংযোগ করেছেন।
তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর, রামদিয়া, নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন আশা করছি। আমাকে মনোনয়ন দিলে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদী। এ কারণেই নৌকার মার্কার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তবে আমাকে যদি মনোনয়ন নাও দেওয়া হয়, দল যাকে মনোনয়ন দেবে আমি তার জন্য কাজ করবো। তাই কারো বিরোধিতা করে না আসুন নৌকা মার্কার পক্ষে জনমত সৃষ্টিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। গণসংযোগকালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসানের সাথে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী