
বালিয়াকান্দি ঃ “মানসম্মত শিক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সাধারন সভা, নবাগত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়োত্তর সংবর্ধনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেরদৌস খান টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরোজ, বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার খান। প্রধান আলোচক ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপজেলা শাখার সভাপতি গওছেল আজম, সাধারন সম্পাদক শাহজাহান আলী, শিক্ষক শাহীন আল মাসুদ প্রমুখ। আলোচনা সভা শেষে নবাগত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়োত্তর সংবর্ধনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
বালিয়াকান্দিতে নবাগত শিক্ষকদের বরণ ও অবসপ্রাপ্ত শিক্ষকদের বিদায়োত্তর সংবর্ধনা প্রদান
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ২৮, ২০১৮, ৭:০৯ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
389 বার
