সময় দুপুর ১:০৮, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলেজ ছাত্রীর বিষপান ও যুবকের গলায় ফাঁস নিয়ে আত্বহত্যা

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কলেজ ছাত্রীর বিষপান ও এক যুবক গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে। লাশ দু,টি পুলিশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গাঙচরপদমদী গ্রামের জলিল শেখের মেয়ে বহরপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সেতু খাতুন (১৭) শুক্রবার বিকালে বিষপান করে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে আনার আগেই মারা যায়। রাতেই গোপনে তাকে দাফন করার চেষ্টা করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে শনিবার সকালে রাজবাড়ী মর্গে প্রেরণ করে।

অপরদিকে শনিবার সকাল ৬টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মনিন্দ্রনাথ ভাদুরীর ছেলে সুজন ভাদুরী (২২) গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে। তার কোন অভিযোগ না থাকায় সৎকার করা হয়েছে। এব্যাপারে শনিবার বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী